রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৫৫)
X

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ সঞ্জয় সরকার (৪২) নামে এক পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটক করে। গ্রেফতারকৃতের নাম:সঞ্জয় সরকার (৪২)।  তার বাড়ি মধুখালী উপজেলায়। 

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়ালচামট এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয় সঞ্জয় সরকারকে। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৪,১০০ টাকা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সঞ্জয় সরকার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী ও মধুখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নে র‌্যাবের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে র‌্যাব।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝