রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুর রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ৭৯)
X

ঢাকা-১৭ সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন দাপ্তরিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২, আব্দুর রহমান সানীকে এ আসনের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক পত্রে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। পত্রে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় ব্যস্ততার পরিপ্রেক্ষিতে ওই এলাকার জনগণের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। 


পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রেখে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর সংসদীয় আসন হওয়ার কারণে ঢাকা-১৭ এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কাজে গতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এখন থেকে ওই এলাকার প্রতিনিধি হিসেবে স্থানীয় জনগণের সমস্যা সমাধান ও প্রধানমন্ত্রীর পক্ষে সমন্বয়কের ভূমিকা পালন করবেন।

এ নিয়োগের অনুলিপি এরইমধ্যে ঢাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝