রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেগম জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সাবেক কাউন্সিলর মিন্টু রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ৫৩)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টুর বিরুদ্ধে দু’দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন ঢাকার মহানগর আদালত। গত ১৫ মার্চ ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মিন্টুকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন নামঞ্জুর করে মিন্টুর জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করে।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি আবুল কালাম আজাদ মিন্টুর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নিতে গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৫টার দিকে বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা চালানো হয়। হামলার সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং মারধরের ঘটনায় গাড়িবহরের সঙ্গে থাকা কয়েকজন আহত হন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝