বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
তামিমের সেঞ্চুরিতে ২৯০ রানের পুঁজি বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ১২২)
X

অঘোষিত ফাইনাল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে যে দল জিতবে, সেই দলই হাতে নেবে ট্রফি। এমন এক ম্যাচে মোটামুটি ভালো সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ২৯০ রানের পুঁজি পেয়েছে টাইগাররা।

মিরপুর শেরে বাংলায় আজ রোববার টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় পাকিস্তান। ব্যাটিং পায় বাংলাদেশ।

তবে টস পক্ষে না গেলেও ওপেনিংয়ে দুর্দান্ত করেছে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান আর তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটিতে ১৭.৪ ওভারেই আসে ১০০ রান।

চলতি সিরিজে তিন ম্যাচে দ্বিতীয় ফিফটি তুলে নেন তানজিদ তামিম। আজ তিনি ফিফটি করেন ৪৭ বলে। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরি।


তামিম-সাইফের ওপেনিং জুটিটি ভাঙে ১০৫ রানে। শাহিন শাহ আফ্রিদিকে ডাউন দ্য উইকেটে চড়াও হতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন সাইফ (৩৬)।

এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৫৩ রানের আরেকটি জুটি গড়েন তামিম। হারিস রউফের বলে এলবিডব্লিউ হন শান্ত (২৭), রিভিউ নিয়েও কাজ হয়নি।

তবে ছক্কা হাঁকিয়ে ৯৮ বলে সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম। তার দারুণ এই ইনিংসটি থামান আবরার আহমেদ। কভারে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তামিম। বল সমান ১০৭ রানের ইনিংসে ৬টি বাউন্ডারি আর ৭টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ওপেনার।

এরপর লিটন দাস ৫১ বলে ৪১ আর শেষদিকে তাওহিদ হৃদয় ৪৪ বলে ৪ বাউন্ডারিতে করেন অপরাজিত ৪৮ রান। আফিফ হোসেন ৮ বল খেলে মাত্র ৫ রান রান করতে পারেন। নাহলে হয়তো তিনশ পার করা কঠিন হতো না বাংলাদেশের।পাকিস্তানের হারিস রউফ ৫২ রান দিয়ে নেন ৩টি উইকেট।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝