রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মায়ের ইন্তেকাল, প্রশাসকের শোক
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:০৩ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ১১:০৮ পিএম  (ভিজিট : ৮৩)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর মমতাময়ী মা, সবিতা খুরশিদ চৌধুরী ইন্তেকাল করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন ( إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎ ) ।   মরহুমার বয়স হয়েছিল ৭৫ বছর । 

 আজ সোমবার  ঢাকা সেনানিবাস।(CMH) হাসপাতালে বার্ধক্য জনিত কারণে  তিনি ইন্তেকাল করেন বলে মরহুমার পরিবার থেকে জানানো হয়। আগামীকাল মঙ্গলবার  (১০ মার্চ) সকাল সাড়ে ৯ টায় নামাজে জানাজা শেষে মরহুমাকে  রাজধানীর বনানী কবরস্থান দাফন করা হবে।

এদিকে আজ  সোমবার এক শোকবার্তায় ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  শোকবার্তায় প্রশাসক বলেন, একজন স্নেহময়ী ও মমতাময়ী মা হিসেবে তিনি তাঁর পরিবারে যে আদর্শ, মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা রেখে গেছেন, তা নিঃসন্দেহে তাঁর সন্তান ও স্বজনদের জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর এই মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি।

প্রশাসক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝