বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
উজবেকিস্তানের কাছে পরাজিত হয়ে এশিয়ান কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ১০১)
X

উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ পর্ব। এর আগে চীন ও উত্তর কোরিয়ার কাছেও হেরেছিল দলটি। এদিকে চার ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে চার নম্বরেই রইল। 

৩ পয়েন্ট নিয়ে উজবেকিস্তান তৃতীয় স্থানে আছে। গ্রুপের আরেক ম্যাচে উত্তর কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চীন।


গত ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে কোণঠাসা হয়ে থাকা বাংলাদেশ আজ তুলনামূলক ইতিবাচক ফুটবল খেলেছে। পাশাপাশি গোলের বেশ কিছু সুযোগও তৈরি করেছে তারা। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি।

উজবেকিস্তানের হয়ে জোড়া গোল করেছেন দিলদোরা নোজিমোভা। অন্য দুটি গোল করেছেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা ও নিলুফার কুদ্রাতোভা। এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল উজবেকিস্তান।

 আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝