সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সুমাইয়া এন্টারপ্রাইজ ও হাতেম থাই রেস্টুরেন্টকে ১০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:০৫ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ৬:১৮ পিএম  (ভিজিট : ৯২)
X

ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে বিচারক নুসরাত সাহারা বীথি ‘সুমাইয়া এন্টারপ্রাইজ নেসলে কিটক্যাট চকলেটের’ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নম্বর-২০/ ২০২৫ এর মালিকে সুনিদিষ্ট অপরাধ ও দোষ স্বেচ্ছায় স্বীকার করায় ৫ লাখ টাকা জরিমানার আদেশ জারি করেছেন।

আজ সোমবার (০৯ মার্চ) ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে স্থাপিত ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে উক্ত মামলায় প্রসিকিউটর নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান তথ্য প্রমাণসহ অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেন। পরে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক পক্ষ অপরাধ ও দোষ স্বেচ্ছায় স্বীকার করলে বিচারিক আদালত তাৎক্ষণিকভাবে  ৫ লাখ টাকা জরিমানা করেন। পরে আদালতের নিদের্শ মোতাবেক অভিযুক্ত সুমাইয়া এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের মালিক মোঃ মোজাম্মেল হোসাইন জরিমানর ৫ লাখ টাকা পরিশোধ করেন। উক্ত মামলার অভিযোগে উল্লেখ রয়েছে,নিম্নমানের,নিবন্ধন বিহীন, অনুমোদন বিহীন ছিল তাদের পন্য সামগ্রী।

এদিকে একই আদালতে রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকার পরিচিত ‘হাতেম থাই রেস্টুরেন্টের’ খাবারে বিষাক্ত রং ব্যবহার করার কারণে আগের দায়ের করা মামলা নম্বর-২৫/২০২৪ এর মালিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের মালিক মালিক হুমায়ুন কবির বিচারিক আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করেন এবং এই ধরনের অপরাধ আর করবেন না মর্মে অঙ্গিকার নামা দাখিল করার শর্তে তার বিরুদ্ধে ৫ লাখ টাকা জরিমানার আদেশ জারি করেন। তিনি তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেন  ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝