রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতে গ্রেপ্তার হাদি হত্যাকারীদের আনার চেষ্টা চলছে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:০৯ পিএম   (ভিজিট : ৭১)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বহুল আলোচিত জুলাই যোদ্ধা বলে খ্যাত ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। এবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন,ভারতে গ্রেপ্তারওই আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে।

আজ সোমবার (৯ মার্চ) রাজধানীর পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন, গ্রেপ্তার হওয়া দুইজনকে অচিরেই দেশে ফিরিয়ে আনা হবে। 

তিনি আরও জানান, চাঁদাবাজ ও মাদক কারবারিদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আলী হোসেন ফকির বলেন, পুলিশ সদস্যদের অতিউৎসাহী আচরণ না করার নির্দেশ থাকবে, তবে জনগণকে আইন মেনে চলতে হবে। তিনি সতর্ক করে বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইনবহির্ভূত কাজে জড়িত থাকে, তাদের ছাড় দেওয়া হবে না।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝