রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ৬২)
X

 ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী রেখা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার দায়ে স্বামী মো. জাকির মোল্লাকে (৪৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

ঘটনার প্রেক্ষাপট ও মামলা :
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৯ সালে ফরিদপুর সদর উপজেলার মঙ্গলকোট এলাকার জাকির মোল্লার সঙ্গে সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামের রেখা বেগমের বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর ২০১৫ সাল থেকে জাকির তার স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।

সংসার বাঁচাতে রেখার পরিবার জমি বিক্রি করে সেই টাকা দিলেও কিছুদিন পর জাকির পুনরায় অর্থ দাবি করেন এবং শারীরিক নির্যাতন শুরু করেন। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ২২ অক্টোবর রাতে যৌতুক নিয়ে বিরোধের জেরে রেখাকে নির্মমভাবে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

আইনি প্রক্রিয়া ও রায় :
হত্যাকাণ্ডের চার দিন পর ২৬ অক্টোবর নিহতের চাচা মো. বাচ্চু খান ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ নভেম্বর পুলিশ কেবল জাকির মোল্লাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, "যৌতুকের মতো সামাজিক ব্যাধির কারণে একটি প্রাণ ঝরে গেছে। আদালতের এই রায় সমাজে যৌতুকবিরোধী একটি কঠোর বার্তা পৌঁছে দেবে।" রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝