রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে দালালি বন্ধ করা হবে, রোগীর সেবা নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ৬৬)
X

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সারাদেশের হাসপাতালে রোগীদেরকে নিয়ে বেচাকেনা ও দালালি বন্ধ করে দেবো। সেইসঙ্গে হাসপাতালে রোগীকে ট্রলিতে ও রোগীকে ভর্তি করে টাকা নেওয়া বন্ধ করা হবে। সারাদেশের হাসপাতালে ১০০ শতাংশ নিয়ম বন্ধ হবে।

বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমাদের সদিচ্ছা আছে এবং জনগণ যাতে যথাযথ চিকিৎসা পায়; সেই ব্যবস্থা আমরা করবো। 

আমাদেরকে সময় দেন এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি বন্ধ আমরা কিছু করতে চাই। দালাল ও ট্রলি বিক্রি করা; এসব অনিয়ম কঠোরভাবে আমরা দমন করবো। শুধু ঢাকা মেডিকেল নয়, সারাদেশে বন্ধ হবে অনিয়ম।


ঢাকা মেডিকেল প্রাসঙ্গে তিনি বলেন, হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও খাবারের মান নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

এ সময় উল্লেখ স্বাস্থ্যমন্ত্রী করেন, সরকারের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের মধ্যে জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। ঢাকাসহ সারাদেশে রোগীদের সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।

এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ হাসপাতালের বিভিন্ন স্তরের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝