রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের সহযোগি নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৪২)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ আবু নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর  আজ বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো, দুবাইয়ে সম্পত্তি গঠন এবং শেয়ার কারসাজির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তিনি নিয়মিত বিদেশে অবস্থান করেন এবং দেশত্যাগের চেষ্টা করছেন— এমন তথ্যের ভিত্তিতেই আদালতে আবেদন করা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝