রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলম গ্রুপের বিরুদ্ধে মসজিদ ও কবরস্থানের জায়গা দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ৫৭)
X

চট্টগ্রামের বাঁশখালি উপজেলায় মসজিদ ও কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। শুধু মসজিদ ও কবরস্থানের জায়গাই নয় ওই এলাকার অসংখ্য মানুষ এস আলম গুপের রোষানলের শিকার। তাদের ভুক্তভোগিরা থানা পুলিশে গেলে কোন বিচার পাচ্ছেনা। এ অবস্থায় এস আলম গ্রুপের রোষানল থেকে বাঁচার আকুতি জানিয়েছে ভুক্তভোগিরা।

আজ মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিশেন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগি আবুল ফজল সিকদার এসব তথ্য জানান। 

তিনি বলেন, ২০১৩ সালের তার ৩৪ একর পৈত্রিক সম্পত্তি মৌখিক চুক্তিতে দখলে নেয় এস আলম গ্রুপ। পরে টাকা না দিয়ে নানা তালবাহানা করতে থাকে। ২০১৮ সালের ১৮ মার্চ স্ট্যাম্পে চুক্তিনামা করেও কোন টাকা দেয়নি। এক পর্যােয়ে ফজল সিকদার আদালতে মামলা করেন। তাছাড়া ওই গ্রুপের অত্যাচার থেকে বাঁচতে স্থানীয় ভুক্তভোগিরা বিভিন্ন সময় আন্দোলনও করেছিলেন।

 ওই সময় বেশকজন নিহত হয়েছিলেন আন্দোলন করতে গিয়ে। বর্তমানে এস আলম গ্রুপের কর্মকর্তাদের নানা হুমকিতে পরিবার নিয়ে অন্যত্র বাস করছেন ফজল সিকদার। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগিরা।

আ.দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝