রাতের আঁধারে জমি দখল করে রাস্তা নির্মাণ নিরাপত্তাহীনতায় জমির মালিক
নিজেস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণ খান এলাকায় রাতের আঁধারে স্থানীয় ভুমিদস্যু কর্তৃক জমি দখলের অভিযোগ উঠেছে। ভুমিদস্যুরা সাফকাত শহীদ মোহাম্মদ খৈয়ামের জমি জবরদখল করে রাতারাতি সেখানে রাস্তা নির্মাণ করেছে।
এ নিয়ে স্থানীভাবে শালিস দরবার হলেও কোন সুরাহা হয়নি। এর আগেও স্থানীয় চিহ্নিত ভুমিদস্যু শফিক, শাহিন, নাজমুল, মাইজুদ্দিনসহ ১০/১২ জন সন্ত্রাসী শাফকাতকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে থানায় জিডিও করেছিলেন সাফকাত।
গত ১২ ফেবুয়ারি গভীর রাতে ওই ভুমিদস্যুরা সাফকাতের জমিতে গিয়ে সেখানে বালু ভরাট করে রাস্তা নির্মাণ করে। খবর পেয়ে ওই জমিতে গেলে সাফকাতকে তারা প্রাননাশের হুমকি দেয়। পরে এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন সাফকাত।
এজাহারে উল্লেখ করা হয়, স্থানীয় ভুমিদস্যুদের সঙ্গে সাফকাতের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১২ ফেব্রুয়ারি রাত ২ টার দিকে স্থানীয় সন্ত্রাসীরা সাফকাতের জমিতে গিয়ে সেখানে বালু ভরাট করে রাতারাতি রাস্তা নির্মাণ করে। এটা প্রজেক্টের রাস্তা বলে প্রচার করতে থাকে।
তাদের বাঁধা দিতে গেলে সাফকাতের কেয়ারটেকার শহীদুল ইসলাম ও তার ফুপা আলমগীর হোসেনকেও প্রাননাশের হুমকি ধ:মকি দেয় সন্ত্রাসীরা। বর্তমানে স্থানীয় ওইসব সন্ত্রাসীদের হুমকিতে সাফকাত তার পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় সাফকাত তার জমি উদ্ধারে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থাসহ সরকবারের উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
আ.দৈ/আরএস





















