রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি উক্ত দুই ইউপি সদস্য
ফরিদপুরে কম্বল না পেয়ে ইউপি সদস্য স্বামী-স্ত্রীর ওপর সন্ত্রাসী হামলা
ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ৪:০৩ পিএম  (ভিজিট : ১৩৭)
X

ফরিদপুর বিনা মূল্যের কম্বল না পেয়ে, সদর উপজেলার নর্থচ‍্যালেন ইউনিয়নের সংরক্ষিত এলাকার ১,২,৩,এর মহিলা ইউপি সদস্য তছিরন বেগম ও তার স্বামী সাবেক  ইউপি সদস্য আবুবকর ফকিরের  ওপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে গুরুত্ব আহত  করেছে একই এলাকার লোকমান খা,বিল্লাল খা,সজিব খা,আকমল খা,রফিক শেখ ও নইমদ্দিন গংরা।

সন্ত্রাসী হামলার ঘটনা টি ২৬  ফ্রেরুয়ারী ঘটেছে। তছিরন বাদি হয়ে ৬জনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। বতর্মানে স্বামী স্ত্রী দুই জনই ফরিদপুর মেডিকেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। 

আবুবকর ফকিরের ভাই মোকলেছ ফকির,ছোট ভাই সাঈদ ফকির ও মহিলা ইউপি সদস্য তছিরন জানান, গত বৃহস্পতিবার  নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ঐ চর এলাকায় যায় এবং কিছু  কম্বল বিতরন করেন। ঐ কম্বল বিতরনের স্লিপ পায় নাই লোকমান খা গংরা। তাই ক্ষিপ্ত হয়ে দুই দফায় হামলা চালায় তাদের উপর  এ সন্ত্রাসীরা।

তারা আরো জানায়, পুলিশ -বিজিবি ঘটনা স্হলে গিয়ে তাদের উদ্ধার করে এনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ইউপি সদস্য তছিরন এ হামলা সুষ্ঠু বিচারের দাবি জানান।

আ. দৈ.কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝