সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিএনসিসি নেতুন প্রশাসক শফিকুলকে শুভেচ্ছা জানালেন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী নেতারা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৮:০৭ পিএম  (ভিজিট : ১২৫)
X

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডিএনসিসিতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। ওইসময় এই সংগঠনের সভাপতি মো. সিদদ্দিকুর রহমান, সহ সভাপতি কাজী আলমগীর, সহ সভাপতি হারুন অর রশীদ পারমানিক ও সাধারন সম্পাদক ফরহাদ হোসেন বুলেটের নেতৃত্বে কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়,প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সরকার গত ২২ ফেব্রুয়ারি ঢাকা দুই সিটিতে অত্যন্ত সাহসী ও বিএনপির পরিক্ষিত দুই নেতাকে মেয়রের মর্যাদায়, সুযোগ সুবিধায় দায়িত্ব পালনের জন্য নতুন দুই প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক মোঃ আব্দুস সালাম অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন।

আজ বুধবার ডিএনসিসির নগর ভবনে নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান দায়িত্ব গ্রহণ করেন। তিনি  কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশনা প্রদান করেন। 

আ. দৈ./কাশেম




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝