রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধরে মামলা
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে খান আকরামের আপিলের রায় বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ৪৮)
X

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী সরকারের আমলে বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া অভিযুক্ত খান আকরাম হোসেন। তিনি বিচারিক আদালতের মৃত্যুদণ্ড  সাজা থেকে খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন। তার আপিলের ওপর শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রায় ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ঠিক করেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এর আগে ২০২৩ সালের ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাগেরহাটের সাতজনকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, খান আকরাম হোসেন, শেখ মো. উকিল উদ্দিন, মো. মকবুল মোল্লা, খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস ও শেখ রফিকুল ইসলাম বাবুল। রায়ের পর খান আকরাম আপিল করেন।

আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়, যা ১৯৭১ সালে বাগেরহাটের বিভিন্ন এলাকায় হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।

অভিযোগ অনুযায়ী, মোড়েলগঞ্জের চাপড়ী ও তেলিগাতী, কচুয়ার হাজরাখালী, বৈখালী রামনগর, বিলকুল, বিছট, উদানখালী ও গজালিয়া বাজারসহ বিভিন্ন স্থানে নিরীহ ও নিরস্ত্র মানুষদের ওপর হামলা চালানো হয়। একাধিক ঘটনায় গুলি করে হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে।

এ ছাড়া কয়েকটি অভিযোগে নারী নির্যাতন ও রাজাকার ক্যাম্পে আটকে রেখে ধর্ষণের ঘটনাও উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীদের মধ্যে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের সাধারণ মানুষ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। আপিল বিভাগের রায়ে এ মামলার পরবর্তী আইনি অবস্থান স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝