ডিএনসিসিতে আগের সিন্ডিকেট নতুনভাবে গঠনের তোড়জোড়ের গুঞ্জন
এজাজের সিন্ডকেটের প্রায় ৩৫টি নথি পুনরায় যাচাইয়ের নির্দেশ ছিল প্রশাসক সুরাইয়ার
আবুল কাশেম:

হঠাৎ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিএনপির দলীয় প্রশাসক নিয়োগের ফলে সাবেক দুর্নীতি গ্রস্ত প্রশাসক মোহাম্মদ এজাজের সিন্ডিকেট জাতীয়তাবাদী পরিচয়ে নতুন সিন্ডকেট গঠনের তোরজোড় শুরু গুঞ্জন উঠেছে।
এই সুবাধে সাবেক প্রশাসক এজাজের সিন্ডিকেটের শক্তিশালী সদস্য একাধিক আঞ্চলিক কর্মকর্তা, প্রনিক ও সচির,বেশ কয়জন দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী, ক্রয় ও ভান্ডার কর্মকর্তাসহ আরো একাধিক দপ্তরের বিভাগীয় প্রধান নতুন করে সিন্ডিকেট গঠনের পায়তারা করছেন। তারা ইতোমধ্যে বিএনপির কেন্দ্রিয় ও মহানগরীর নেতা. একাধিক এমপি, মন্ত্রী এবং প্রশাসকের কাছে লোকজনকে সাথে নিয়ে নতুন করে সিন্ডিকেট গঠনের পরিকল্পনা করছেন।
এদিকে ডিএনসিসির নাম না প্রকাশের শতে সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এই প্রতিনিধিকে জানান, গত ১৫ ফেব্রুয়ারি প্রশাসক সুরাইয়া আক্তার জাহানকে আগের দুর্নীতিগ্রস্ত প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতিবাজ সিন্ডিকেটর প্রভাবশালী কর্মকর্তা ও প্রকৌশীদের পদবিসহ নামের আংশিক তালিকা হস্তান্তর করা হয়েছিল। ওই তালিকা অনুযায়ী তিনি আইনী পদক্ষেপ নেয়ার উদ্যোগ নিয়েছিলেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় নতুন আরেক প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিলটনকে নিয়োগ দেওয়ায় প্রশাসক সুরাইয়া আক্তার জাহান চলে যাচ্ছেন।
সূত্র মতে, গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান ডিএনসিসিতে প্রশাসকের দায়িত্ব পালনকালে অনেক চমক সৃষ্টি করেছেন। তিনি ইতোমধ্যে সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের সিন্ডিটেকের লাগামহীন লোপাট, ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার করে প্রয়োজনের অতিরিক্ত কোটি কোটি টাকার কেনা কাটা এবং অঞ্চল-৫,৩, ২ ও -১ সহ বেশ কয়টি অঞ্চলের নানা উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে সংক্রান্ত বিভিন্ন ঠিকাদারী কাজের বিষয়ে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের দাখিল করা মোটা অংকের বিলের প্রায় ৩৫টি নথি রয়েছে। ওইসব নথির সাথে ডিএনসিসির ক্রয় ও ভান্ডার বিভাগের বেশ কিছু বিলের নথি রয়েছে।
গুরুতর অভিযোগ থাকা সত্বে প্রায় চার শত কোটি টাকা পরিশোধের জন্য বিভিন্ন অঞ্চল থেকে এবং ক্রয় ও ভান্ডারের সংশ্লিষ্ট কর্মকর্তা এসব বিল পেিরাশোধের জন্য নথি দাখিল করে ছিলেন। কিন্তু সুরাইয়া আক্তার জাহান প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর ওইসববিলের নথি আটকে দেন এবং অধিকতর যাচাই বাছ্ইা করে প্রতিবেদন দাখিল করতে ডিএনসিসির ঊর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা দেন।
সূত্র মতে, গত ৯ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান ডিএনসিসি নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে ১০ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বৈঠক শেষে দাপটের সাথে কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। তবে গতকাল বিকেলে স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা উত্তর সিটির আবার নতুন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিলটন এবং ঢাকা দক্ষিণ সিটিতে মো. আব্দুস সালামকে নতুন প্রশাসক নিয়ো দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আ. দৈ./কাশেম




















