বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোরিকশাচালকের মৃত্যু
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৬ এএম   (ভিজিট : ১১৬)
X

পবিত্র রমজান মাসে রাজধানীর পুরান ঢাকায় লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আমজাদ হোসেন (৪৫) নামের এক অটোরিকশাচালক মারা গেছেন।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আমজাদের ছেলে সাকিব জানান, তার বাসা ভোরে অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মাঝ রাস্তায় ছিটকে পড়ে। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।   নিহত আমজাদ ঢাকার দোহারের জৈনকি এলাকার মৃত শেখ ধলা মিয়ার ছেলে। বর্তমানে ফার্মগেট এলাকায় থাকতেন। তার দুই ছেলে রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝