রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ দণ্ডিতদের ধরে এনে সাজা কার্যকরের দাবি এমপি আখতারের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ৩৮)
X

রংপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আখতার হোসেন এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ পলাতক সব আসামিকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবি জানিয়েছেন ।  আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার বলেন, ‘এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এ তিনটি মামলার রায় হয়েছে, কিন্তু এখনো কার্যকর হয়নি। এর মধ্যে একটি মামলায় দণ্ডিত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দণ্ডিত যারাই বিদেশে পলাতক রয়েছেন, সব আসামিকে দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করতে হবে। এ দায়িত্ব বিএনপি সরকারের। এটা তাদেরই করতে হবে।’

আখতার জানান, তিনি ট্রাইব্যুনালে বিচার চলমান দুটি মামলার সাক্ষী। কবে নাগাদ তার সাক্ষ্যগ্রহণ হবে তা জানতে আজ এখানে এসেছেন। একইসঙ্গে বিচার কার্যক্রমের অগ্রগতি দেখেছেন।
নতুন বিএনপি সরকারের কাছে আহ্বান জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘আপনারা দণ্ডিত সব আসামির সাজা কার্যকর করবেন। এছাড়া মানবতাবিরোধী অপরাধের প্রতিটি মামলায় পলাতকদের গ্রেফতার করে বিচারের আওতায় আনবেন। আশা করি ট্রাইব্যুনালের বিচারের গতি মন্থর হবে না।’  এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন এনসিপির সংসদ সদস্য আখতার।

আ. দৈ./কাশেম 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝