রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পেল ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ১০৩)
X

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর বসার বাকি এখনো দুই বছর, কিন্তু এর মধ্যেই নির্ধারিত হয়ে গেছে আসরের অর্ধেকের বেশি অংশগ্রহণকারী। ২০২৮ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশসহ মোট ১২টি দল।

আইসিসির নিয়ম অনুযায়ী, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার এইট’ পর্বে জায়গা করে নেওয়া দলগুলো সরাসরি ২০২৮ বিশ্বকাপের টিকিট পেয়েছে। গ্রুপ 'এ' থেকে ভারত ও পাকিস্তান, গ্রুপ 'বি' থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, গ্রুপ 'সি' থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ 'ডি' থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড পরবর্তী আসরে নিজেদের স্থান নিশ্চিত করেছে।

স্বাগতিক দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আগে থেকেই সরাসরি খেলার সুযোগ পেয়েছিল। তবে তারা দুই দেশই সুপার এইটে ওঠায় নিয়ম অনুযায়ী র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে অন্য দলগুলোর পথ আরও প্রশস্ত হয়েছে।


সুপার এইটের আটটি দল এবং দুই আয়োজক দেশ বাদেও আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও তিনটি দল সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। ৯ মার্চের নির্ধারিত কাট-অফ ডেট অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে কোনো খেলা না থাকায় র‍্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। 

ফলে কোনো আঞ্চলিক বাছাইপর্ব ছাড়াই সরাসরি ২০২৮ বিশ্বকাপে অংশ নেবে 'টাইগার'রা। বাংলাদেশের সাথে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি সুযোগ পাচ্ছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

২০ দলের এই বিশালাকার টুর্নামেন্টের বাকি ৮টি স্থান পূরণ করা হবে আঞ্চলিক কোয়ালিফায়ার বা বাছাইপর্বের মাধ্যমে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের দলগুলোর শক্তির ওপর ভিত্তি করে এই আটটি আসন বণ্টন করা হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝