বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান: সমাজকল্যাণ মন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ১০৪)
X

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব।

বুধবার (১৮ ফোব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তি এ কথা বলেন। 

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। এদেশের মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে, এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। 


সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ বছর পর দেশে গণতন্ত্রের বিজয় অর্জিত হয়েছে। এমন প্রেক্ষাপটে নতুন পরিবেশে জনগণের সেবা করার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের এই ডেমোক্রেটিক অগ্রযাত্রায় অনেক মানুষ হারিয়ে গেছে। বিএনপি নেতা ইলিয়াস আলীর মতো ৮০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। 

জাহিদ হোসেন বলেন, আমরা বলি উন্নয়নের মহাসড়ক। এই মহাসড়কে না হাঁটলে বুঝতেই পারবেন না যে, আমরা কত পিছিয়ে আছি। 
তিনি আরও বলেন, আমরা এখান থেকে কোনো আর্ন করতে আসিনি। আমরা মিতব্যয়ী হবো এবং এই মন্ত্রণালয়ের উন্নয়নে সবদিক দিয়ে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

এর আগে সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে উভয় মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝