সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : ৬৩)
X

প্রাইম ব্যাংক পিএলসি’র ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইমএকাডেমিয়া’-এর উদ্যোগে সম্প্রতি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও গাকৃবি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় “এমপাওয়ারিং ইয়ুথ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

এ উদ্যোগের মাধ্যমে একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের আর্থিক জ্ঞান সংযুক্ত করে ভবিষ্যৎ-প্রস্তুত তরুণ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখ্য, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার ব্যবধান দূর করার লক্ষ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ শিক্ষাখাত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য একটি কাস্টমাইজড সেবা প্ল্যাটফর্ম। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনরা ব্যবহারিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। 

এ উদ্যোগ শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি, নেতৃত্ব বিকাশ এবং ইন্ডাস্ট্রির–একাডেমিয়া সহযোগিতা জোরদারে বিশেষ গুরুত্ব প্রদান করে। 

অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন। তিনি আর্থিক শৃঙ্খলা, ধারাবাহিক আত্মোন্নয়ন, নৈতিক নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে তরুণ-তরুণীদের উদ্দেশ্যে তিনি সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং ডিজিটাল আর্থিক সেবার কার্যকর ব্যবহারের মাধ্যমে আর্থিক স্বনির্ভরতা অর্জনের আহ্বান জানান।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝