রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নতুন বাসভবন কোথায়, জানাল গণপূর্ত মন্ত্রণালয়
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৮:০৯ পিএম  (ভিজিট : ২০২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসভবনের অনুসন্ধান ইতিমধ্যেই শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের মাধ্যমে। সম্ভাব্য কয়েকটি স্থান নির্ধারণ করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। এই পরিস্থিতিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনা ভবন ছাড়লে, সেটিকে সংস্কার করে নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংস্কারের কাজ সম্পন্ন হতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে।

নতুন সরকারের প্রধানমন্ত্রীর ও মন্ত্রীদের আবাসন নির্ধারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল, যা বিভিন্ন সম্ভাব্য বাসভবনের বিষয়ে সুপারিশ জমা দিয়েছিল। মূলত গণভবনকে জাদুঘরে রূপান্তরের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝