রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাধিক স্ক্রিনশট প্রকাশ, আলোচনায় ঢাবি শিক্ষক মোনামি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৭:১১ পিএম  (ভিজিট : ১৩৩)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামি) বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে এমন দাবি করেছেন তিনি। 

ফেসবুকে তিনি হুমকির অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে।

নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে শেহরীন আমিন মোনামি বলেন, প্রিয় তারেক রহমান। এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?


সবশেষে তিনি লেখেন, সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।এর আগে, ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন মোনামি।



আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝