রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৩ এএম  আপডেট: ১৩.০২.২০২৬ ৮:১৭ এএম  (ভিজিট : ৮৪)
X

রাজধানী ঢাকা সহ সারাদেশে এয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি জোট। এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দল ও জোটের সরকার গঠন নিশ্চিত হলো। সেইসাথে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান।

এদিকে সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে ২৮২ আসনের মধ্যে ১৯৯টিতে বিএনপি জোট, ৭৩টিতে জামায়াত জোট ও স্বতন্ত্রসহ অন্যান্য প্রার্থীরা ১০টি আসনে বিজয়ী হয়েছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ফলাফল ঘোষণা চলছিল। এরই মধ্যে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঠাকুরগাঁও-১ আসনে জিতেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা-৪ আসনে জয় পেয়েছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও রংপুর-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী আখতার হোসেন সংসদের টিকিট পেয়েছেন।   
 
গাইবান্ধায়: ৫টি আসনের মধ্যে চারটিতে জামায়াত, একটিতে বিএনপি জয়ী ।
গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জিয়াউল ইসলাম পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট।  গাইবান্ধা-২ (সদর) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল করিম ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট পেয়ে জয়লাভ হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আসাদুজ্জামান খান পেয়েছেন ৯২ হাজার ৮৯০ ভোট।  গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াতের প্রার্থী নজরুল ইসলাম ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মইনুল হাসান সাদিক পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ভোট।  গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শামীম কায়সার ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুর রহিম পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল ওয়ারেছ ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফারুক আলম পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট।

বেসরকারিভাবে জয়ী হয়েছেন যারা:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন।  দলটির বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন-মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  (ভোলা-১), কাজী রফিকুল ইসলাম (বগুড়া-১), মোফাজ্জল হোসেন কায়কোবাদ (কুমিল্লা-৩), নুরুল ইসলাম নয়ন  (ভোলা-৪), জি কে গওস (হবিগঞ্জ-৩), আহমেদ আজম খান (টাঙ্গাইল-৮), আজহারুল ইসলাম মান্নান (নারায়নগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহমেদ অপু (শরীয়তপুর-৩), মুরশেদ মিল্টন (বগুড়া-৭), আব্দুল বারী (জয়পুরহাট-২), আরিফুল হক চৌধুরী (সিলেট-৪), লুৎফুল্লাহেল মাজেদ বাবু (ময়মনসিংহ-৮), নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা (সিলেট-২), আবু মুনসুর সাখাওয়াত হাসান (হবিগঞ্জ-২), এম এ হান্নান (ব্রাক্ষ্মনবাড়িয়া-১), ইলিয়াস মোল্লা (ফরিদপুর-১), শামা ওবায়েদ ইসলাম (ফরিদপুর-২), নায়াব ইউসুফ আহমেদ (ফরিদপুর-৩), শহীদুল ইসলাম বাবুল (ফরিদপুর-৪), আনোয়ারুল ইসলাম (কুড়িগ্রাম-১), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১৩), খন্দকার মোশারফ হোসেন (কুমিল্লা-১), ইশরামুল বারী টিপু (নওগা-৪), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২)।

নরসিংদী-১ আসনে বিএনপির খায়রুল কবীর খোকন, নরসিংদী-২ আসনে জয়ী বিএনপির আবদুল মঈন খান, নরসিংদী-৩ আসনে আসনে ধানের শীষের প্রার্থী মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনে বিএনপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, গোপালগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ–২ আসনে বিএনপির প্রার্থী কে এম বাবর, গোপালগঞ্জ–৩ আসনে বিএনপির প্রার্থী এস এম জিলানী।

হবিগঞ্জ-১ আসনে বিজয়ী হয়েছেন রেজা কিবরিয়া। বগুড়া-২ আসনে মীর শাহে আলম, বগুড়া-৪ এ মোশারফ হোসেন, ফরহাদ হোসেন আজাদ (পঞ্চগড়-২), শফিকুর রহমান কিরন বিজয়ী হয়েছেন শরীয়তপুর-৩ আসনে।

কিশোরগঞ্জে ৬টি আসনের মধ্যে ৫টিতে জয়লাভ করেছে বিএনপি। তারা হলেন- মাজহারুল ইসলাম (কিশোরগঞ্জ-১), জালাল উদ্দীন (কিশোরগঞ্জ-২),  ড. ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), অ্যাডভোকেট ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), শরীফুল আলম (কিশোরগঞ্জ-৬)। এই জেলায় স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল জয়ী হয়েছেন কিশোরগঞ্জ-৫ আসনে।

অন্যদিকে বিএনপি সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রার্থী জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

জামায়াত: দলটির প্রার্থীদের মধ্যে হলেন জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬), সালাউদ্দীন আইউবী (গাজীপুর-৪), রায়হান সিরাজী (রংপুর-১), এটি এম আজহারুল ইসলাম (রংপুর-২), মাহবুবুর রহমান বেলাল (রংপুর-৩), গোলাম রব্বানী (রংপুর-৫), আনোয়ারুল ইসলাম (কুড়িগ্রাম-১), মাহবুবুল আলম সালেহী (কুড়িগ্রাম-৩), মুস্তাফিজুর রহমান মুস্তাক (কুড়িগ্রাম-৪), শফিকুল ইসলাম মাসুদ (পটুয়াখালি-২) বিজয়ী হয়েছেন।  এনসিপি: দলটির বিজয়ীরা হলেন আখতার হোসেন (রংপুর-৪), আতিক মুজাহিদ (কুড়িগ্রাম-২), হান্নান মাসুদ (নোয়াখালি-৬)। 

খুলনা বিভাগে বিজয়ী যারা: খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আসনে বিএনপির এস কে আজিজুল বারী, খুলনা-৫ আসনে বিএনপির মোহাম্মাদ আলী আসগার।
বাগেরহাট-১ আসনে জামায়েতের মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনে জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট-৪ আসনে জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম। সাতক্ষীরা-১ আসনে জামায়াতের মো. ইজ্জত উল্লাহ (দাঁড়িপাল্লা), সাতক্ষীরা-২ আসনে জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের হাফেজ রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের জিএম নজরুল ইসলাম। 

যশোর-১ আসনে জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজিজুর রহমান, যশোর-২ আসনে জামায়াতের মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ আসনে জামায়াতের গোলাম রসুল, যশোর-৫ আসনে জামায়াতের গাজী এনামুল হক, যশোর-৬ আসনে জামায়াতের মোক্তার আলী, চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামীর মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর রুহুল আমীন, নড়াইল-১ আসনে বিএনপির জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনে জামায়াতের আতাউর রহমান বাচ্চু, ঝিনাইদহ-১ আসনে বিএনপির মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ জামায়েতের জামায়াতে ইসলামীর আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনে জামায়াতে ইসলামীর অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামীর মাওলানা আবু তালেব, মাগুরা-১ আসনে বিএনপির মনোয়ার হোসেন খান, মাগুরা-২ আসনে বিএনপির নিতাই রায় চৌধুরী, কুষ্টিয়া-১ আসনে বিএনপির রেজা আহামেদ, কুষ্টিয়া-২ আসনে জামায়াতে ইসলামীর আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনে জামায়াতের আফজাল হোসেন, মেহেরপুর-১ আসনে জামায়াতের মাওলানা তাজ উদ্দিন খান, মেহেরপুর-২ আসনে জয়ী হয়েছেন জামায়াতের নাজমুল হুদা।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝