রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে দুই সুপার ওভারের পর আফগানিস্তানকে হারাল দ. আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১১৪)
X

হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো এক ম্যাচ। এক কথায় অবিশ্বাস্য। দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তানের ম্যাচের নিষ্পত্তি হয়েছে দ্বিতীয়বার সুপার ওভারে গিয়ে। যেখানে ৪ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) আহমেদাবাদে ‘ডি’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ১৮৭ রানের জবাব দিতে নেমে আফগানিস্তান ২ বল বাকি থাকতে ১৮৭ রানে অলআউট হয়ে যায়। এরপর সুপার ওভারে আফগানিস্তান বিনা উইকেটে ১৭ রান করার পর দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ১৭ রান করে। দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে বিনা উইকেটে ২৩ রান করে। 

আফগানিস্তান জবাব দিতে নেমে প্রথম বল ২ বলে কোনো রান না নিয়ে মোহাম্মদ নবীর উইকেট হারায়। কেশভ মহারাজের পরের তিন বলে রহমতউল্লাহ গুরবাজ টানা ছক্কা মেরে শেষ বলে জয়ের জন্য সমীকরণ সেই ছক্কায় নামিয়ে আনেন। শেষ বল মহারাজ ওয়াইড করলে জয়ের জন্য ৫, সেই ছক্কারই প্রয়োজন পড়ে আফগানিস্তানের। কারণ দৌড়ে ৫ রান নেওয়া সম্ভব নয়। 

ওয়াইড হওয়ার ফলে আফগানিস্তানের সামনে ম্যাচ আবার টাই করার সুযোগ চলে আসে যদি বাউন্ডারি মারতে পারে। কিন্তু এবার গুরবাজ আউটই হয়ে যান মিলার ক্যাচ ধরলে। এর মাধ্যমে শেষ হয় রুদ্ধশ্বাস এক ম্যাচ। ‘ডি’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার এটি ছিল টানা দ্বিতীয় জয়। বিপরীতে আফগানিস্তানের ছিল টানা দ্বিতীয় হার।


আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৮৭ রান করে। রিকলটন ২৮ বলে ৪ ছক্কা ও ৫ চারে ৬১, ডি কক ৪১ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৫৯ রান করেন। আজমতউল্লাহ ওমরজাই  ৪১ রানে ৩টি ও রশিদ খান ২৮ রানে ২টি উইকেট নেন।

জবাব দিতে নেমে ওপেনার রহমতউল্লাহ গুরবাজের ৪২ বলে ৭ ছক্কা ও ৪ চারে ৮৯ রানের ইনিংসে ভর করে আফগানিস্তান জয়ের পথেই ছিল। শেষ ওভারে তাদের প্রয়োজন পড়ে ১২ রানের। হাতে শেষ উইকেট। ক্রিজে নুর আহমেদ ও ফজলহক ফারুকী। রাবাদার করা সেই ওভারের প্রথম দুই বল ছিল নো ও ওয়াইড। 

তৃতীয় বলে কোনো রান না হলেও চতুর্থ বলে নুর আহমেদ ছক্কা মেরে ব্যবধান ৬ রানে নামিয়ে আনেন। চতুর্থ বলে আবার কোনো রান হয়নি। পঞ্চম বলটি নো হয়। আফগানিস্তান ৩ রান সংগ্রহ করে। রান সমান হয়ে যায়। ফলে শেষ ২ বলে প্রয়োজন পড়ে ১ রানের। কিন্তু ফজলহক ফারুকী রানআউট হয়ে গেলে ম্যাচ টাই হয়ে যায়। আগের ম্যাচে হ্যাটট্রিক করা ম্যাচসেরা এনগিডি ২৬ রানে নেন ৩ উইকেট। এরপর আসে সেই রুদ্ধশ্বাস  ভরা প্রথম ও দ্বিতীয় সুপার ওভার।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝