রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তুরাগ থেকে হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৬৬)
X


নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের দুই সক্রিয় সদস্যকে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টায় তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতাররা হলেন জাহাঙ্গীর আলম (৩৪) ও ফরহাদ হোসেন (২৬)। খবর বাসস।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টায় তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিম,সদস্য মো: মঈন ও মো: জাকারিয়াসহ অজ্ঞাতনামা ছয় হাজার ব্যক্তি রাজধানীর পল্টন মোড় থেকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সহকারে মিছিল করে প্রেসক্লাবের দিকে আসতে থাকে। মিছিল চলাকালে হিজবুত তাহরীরের সদস্যরা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা, কালো আইন বাতিল, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। 

তারা বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে হিজবুত তাহরীরের অধীনে রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই মিছিল ও সমাবেশ করে। পুলিশ সেই মিছিলে বাধা প্রদান করলে মিছিলে অংশগ্রহণকারী হিজবুত তাহরীরর সদস্যরা পুলিশের বাধা উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হলে তারা দ্রুত পল্টন থানাধীন বায়তুল মোকাররম মসজিদের দিকে গিয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ইমতিয়াজ সেলিম, মো: মঈন ও মো: জাকারিয়াসহ মিছিলে অংশগ্রহণকারী অজ্ঞানামা ছয় হাজার ব্যক্তির বিরুদ্ধে গত ১৪ সেপ্টেম্বর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা দায়েরের পর সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন মামলাটি তদন্তকালে ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতার ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে গতকাল দিবাগত রাতে তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম ও ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর আলম ও ফরহাদ হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ৪ অক্টোবর এই মামলার এজাহারভুক্ত ২নং আসামী হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করেছিল সিটিটিসি।

আ. দৈ. /কাশেম/জিহাদ



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝