রিহ্যাবের পক্ষ থেকে মাদ্রাসা’র নির্মাণ কাজে সহায়তার জন্য সিমেন্ট প্রদান
রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছর বিভিন্ন সামাজিক কার্যক্রম আয়োজন করে থাকে।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল ১০:০০ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়ন এর পক্ষ থেকে সীতাকুন্ডের বাঁশবাড়ীয়াস্থ দারুন্ নূর ইসলামিয়া মাদ্রাসা’র নির্মাণ কাজে সহায়তার জন্য রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ২০০ বস্তা সিমেন্ট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১, মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য মোহাম্মদ মাইনুল হাসান। দারুন্ নূর ইসলামিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক মোঃ লোকমান, কোষাধ্যক্ষ, জনাব মোঃ ইউসুফ।




















