রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাসিনার আমলে গুম-খুন ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সাবেক সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ৩৮)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগের টানা ১৫ বছরের স্বৈর শাসনামলে সারাদেশে শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।

তিনি তার জবানবন্দিতে বলেছেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনা মনে করতেন দুর্বল সেনাবাহিনী তার জন্য নিরাপদ।

রোববার (৮ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান এসব কথা বলেন। প্রথম দিনের সাক্ষ্য শেষে মামলার কার্যক্রম সোমবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত মুলতবি করা হয়েছে।

জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, বাহিনীপ্রধানের কোনো ভূমিকা ছাড়াই তাদের অধস্তন জিয়াউল আহসানের মতো অফিসারদের তৎপরতা ছিল ব্যাপক।

তিনি বলেন, শেখ হাসিনার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের নেতৃত্বে সব অপকর্ম হতো এবং চিফের সিদ্ধান্ত অগ্রাহ্য করা হতো। এক-এগারোর পর থেকেই সেনাবাহিনীর ভেতরে ক্ল্যাশ বাড়তে শুরু করেছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝