মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
মেহেরপুরে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫০ পিএম   (ভিজিট : ৫৯)
X

মেহেরপুরের গাংনী উপজেলায় সার উত্তোলন করে অবৈধভাবে বিক্রির অভিযোগে দুই সার ডিলারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধানখোলা ও বাওট বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধানখোলা ও বাওট বাজার এলাকায় সরকারি বরাদ্দের সার উত্তোলন করে অবৈধভাবে এলাকার বাইরে বিক্রি করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ধানখোলা বাজারের সার ডিলার মেসার্স কাদের স্টোরের মালিক হারুন অর রশিদকে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ঠ/১ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা এবং একই অপরাধে বাওট বাজারের সার ডিলার আবু আইউব আনসারীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমানসহ গাংনী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝