রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২ কোটি ৬০ লাখ টাকা
ঝালকাঠিতে র‌্যাবের গুলিতে পঙ্গু লিমনকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ৭৪)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ২৩ মার্চ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ঝালকাঠির লিমন হোসেন নামে এক যুবককে গুলি করে পঙ্গু করে ফেলেছে।  অবশেষে চাঞ্চল্যকর ওই ঘটনায় অভিযুক্ত র‌্যাব কর্মকর্তাদের সর্বশেষ অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সাথে পা হারানো লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত  এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে  আজ রোববার (১ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

এছাড়া গুলিতে পা হারানো লিমনকে দুই কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। তিনি সাংবাদিকদের জানান, লিমনকে নানাভাবে হয়রানি করা কেন আইন বহির্ভূত ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং তার মৌলিক অধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হবে না, সেই মর্মে রুল জারি করা হয়েছে। পা হারানোর ঘটনায় তার যে ক্ষতি হয়েছে সেজন্য তাকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এর আগে র‌্যাবের হাতে গুলিবিদ্ধ হয়ে পা হারানো লিমন ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন।  ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন উচ্চ আদালত। ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র‌্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন। তিনি সাংবাদিকদের জানান, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে পায়ে গুলি করেন।

এর কয়েক দিন পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলতে বাধ্য হন। উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার মাত্র ১২ দিন আগে এই ঘটনা ঘটে। তখন লিমনের বয়স ছিল ১৬ বছর। জীবনে হার না মানা এক লড়াইয়ে উত্তীর্ণ হয়ে লিমন বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝