রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত বিএনপির আরও ১১ জন বহিষ্কার
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৩৩ এএম   (ভিজিট : ৬৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় আরও ১১ নেতাকে বহিষ্কার করা করা হয়েছে।   এরমধ্যে  মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিএনপি ও মহিলা দলের ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে।   গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বীনা, জেলার সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভুইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ ও কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকে বহিষ্কার করা হয়।

এ নিয়ে গত কয়েকদিনে মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলার ১৩ বিএনপি নেতাকে বহিষ্কার করা হলো। এর আগে জেলা বিএনপির সদস্য সচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন এবং মুন্সীগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোমিন আলীকে বহিষ্কার করা হয়। তা ছাড়া জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

এছাড়াও মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় প্রার্থীর ভাইসহ ইউনিয়ন বিএনপির ৩ নেতা ও দুটি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন— জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ভাই সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহাকালি ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন ভূইয়া ও রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত।

বহিষ্কৃত বিএনপি নেতা মতিন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি আব্দুল হাইয়ের ছোট ভাই। এ ছাড়াও মহাকালি ইউনিয়ন ও রামপাল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।   গতকাল বুধবার  বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝