বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ইস্যুতে পিসিবির ৩ বিকল্প ভাবনা, বিশ্বকাপ বয়কট নয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ১১২)
X

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে একাধিক প্রতিবাদী বিকল্প বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশের সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে টুর্নামেন্টে থেকেও কীভাবে প্রতিবাদ জানানো যায়, তা নিয়ে ভেতরে ভেতরে আলোচনা চলছে। প্রতিবেদন সামা টিভির।

প্রতিবেদন বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বোর্ড কর্মকর্তাদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের সঙ্গেও এ বিষয়ে পরামর্শ করেছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–সংক্রান্ত এক কর্মশালাতেও এই আলোচনা হয়, যেখানে নাকভি বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নেন।

সূত্রের দাবি, নাকভি বৈঠকে বলেন, বাংলাদেশকে ‘অপমান করা হয়েছে’ এবং এই পরিস্থিতিতে তাদের একা ফেলে দেওয়া উচিত নয়; এটাই পিসিবির অবস্থান। প্রতিবেদনে পিসিবির ৩টি বিকল্পের কথাও বলা হয়েছে। এর মধ্যে-


প্রথম বিকল্প: বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রতি সংহতি প্রকাশের জন্য টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে পাকিস্তানি খেলোয়াড়রা কালো বাহুবন্ধনী (ব্ল্যাক আর্মব্যান্ড) পরে মাঠে নামতে পারেন। 

দ্বিতীয় বিকল্প: ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান দল। সূত্রের ভাষ্য অনুযায়ী, ভারতীয় আচরণকে কারণ হিসেবে দেখিয়ে এই সিদ্ধান্ত নেয়া হতে পারে।

তৃতীয় বিকল্প: টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যে ম্যাচগুলো জিতবে, সেগুলো বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করা হতে পারে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝