রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বয়কট গুঞ্জনের ছায়ায় পাকিস্তান দলের ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ১৩৩)
X

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের আলোচনার মধ্যেই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা।

রোববার (২৫ জানুয়ারি) সকালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন পিসিবির ডিরেক্টর (হাই পারফরম্যান্স) ও জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ। এ সময় উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আঘা এবং হোয়াইট-বল দলের প্রধান কোচ মাইক হেসন।

গ্রুপ ‘এ’-তে থাকা পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে।ঘোষিত স্কোয়াডে বেশ কয়েকটি চমক রয়েছে। প্রথমবারের মতো কোনো আইসিসি মেগা ইভেন্টে সুযোগ পেয়েছেন সালমান আঘা, ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক।


অন্যদিকে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও ফখর জামানের মতো অভিজ্ঞ তারকারা দলে থাকায় শক্তির দিক থেকেও ভারসাম্য বজায় রেখেছে পাকিস্তান। পাশাপাশি নাসিম শাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদের মতো ক্রিকেটাররা আগের বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে দলে বাড়তি গভীরতা যোগ করবেন।

পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড: সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝