বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
কুমিল্লা-১০ এ, মোবাশ্বেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ১২১)
X

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছেন। এরআগে নির্বাচন কমিশন তার মনোনয়র অবৈধ ঘোষণা করেছিল। পরে নির্বাচন কমিশনের দেওয়া আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন, মোবাশ্বের আলম ভূঁইয়া। অবশেষে হাইকোর্টেও আদেশের ফলে আপাতত বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচন করতে কোনো বাধা নেই।

আজ রোববার (২৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বেরের রিট আবেদন শুনানি নিয়ে এই আদেশ দেন। আদালতে আজ মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম জমিরউদ্দিন সরকার। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান।

মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন মোবাশ্বের আলম ভূঁইয়া। ওই আবেদনের শুনানি নিয়ে আজ এই আদেশ দেন উচ্চ আদালত।

জেলা পর্যায়ে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির অভিযোগে বাদ পড়েছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। মনোনয়ন ফিরে পেতে রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও সেটি নামঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। ওই আদেশের পর তিনি রিট করেন হাইকোর্টে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝