রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতে খেলতে না গেলে বাংলাদেশের জায়গায় অন্য দলকে সুযোগ দেবে আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৮৮)
X

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত সফরে দল না পাঠানোর সিদ্ধান্ত জানানোয় বিষয়টি উঠে আসে আইসিসির বোর্ডসভায়।

আজ অনুষ্ঠিত বোর্ডসভায় এ নিয়ে ভোটাভুটি হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ভারতে খেলতে না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের পরিবর্তে বিকল্প দল নেবে আইসিসি। তবে এই সিদ্ধান্ত এখনই কার্যকর করা হচ্ছে না। 


আইসিসি বিসিবিকে নির্দেশনা দিয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানাতে। এ জন্য বোর্ডকে এক দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝