রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতি মামলায় অভিযুক্ত
বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের সম্পদ রক্ষণা বেক্ষণে রিসিভার নিয়োগ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৫৬)
X

বহুল আলোচিত দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর অবৈধ স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষার জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত।

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত এ নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জব্ধ করা কোটি কোটি টাকার স্থাবর সম্পদ রক্ষনা বেক্ষণ করা প্রয়োজন। বর্তমানে এসব সম্পদ দেখবালে কোন তত্ত্বাবধায়ক নেই। ফলে এসব সম্পত্তি বেহাত হওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় নতুন করে এ আবেদন করে দুদক।

দুদকের তদন্তে অভিযোগ উঠেছে, বিমানবাহিনী সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগম ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ সংক্রান্ত অনুসন্ধান ও তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় অবস্থিত তাদের মালিকানাধীন দুটি ফ্ল্যাট, মিরপুর ডিওএইচএস-এর একটি বড় অ্যাপার্টমেন্ট (বি-৫), মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পের ৩২০ বর্গগজ জমি ও স্থাপনা এখন থেকে রিসিভারের নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অবস্থিত ৫ দশমিক ৪২ শতাংশ এবং ১ দশমিক ৫৭ শতাংশ জমিও এ তদারকি আদেশের অন্তর্ভুক্ত করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান আদালতে এ সংক্রান্ত আবেদন উপস্থাপন করেন। আদালত শুনানি শেষে তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে সম্পত্তিগুলোর যথাযথ ব্যবস্থাপনা ও সরকারি স্বার্থ সংরক্ষণের নির্দেশ দেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝