বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশের দাবিতে সাড়া না মিললে বিশ্বকাপ বর্জনের হুমকি পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১৩৬)
X

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। এই সমস্যা সমাধানে ঢাকায় রয়েছে আইসিসির প্রতিনিধি দল। এর মাঝেই নতুন ঘোষণা দিয়েছে পাকিস্তান। বাংলাদেশে দাবি না মানলে বিশ্বকাপের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ।প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবি যে কারণ দেখিয়েছে সেগুলো বৈধ মনে করছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত এই ইস্যুতে আইসিসি কোনো সমাধান না আনতে পারলে, বাংলাদেশের পক্ষ নেবে তারা। 

এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলেও জানিয়ে দিয়েছে পাকিস্তান। সেই সাথে ভারত যেন বাংলাদেশকে চাপ দিতে না পারে সেটাও দেখা হবে ইসলামাবাদের পক্ষ থেকে।


তাদের ভাষ্য, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের কারণগুলো বৈধ এবং এই ক্ষেত্রে কেউ তাদের জোর করতে পারে না। আমরা বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন করি। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে আমাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করব।

প্রসঙ্গত, নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। তবে এখনো আইসিসির সবুজ সঙ্কেত পাওয়া যায়নি।

উল্টো বাংলাদেশকে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি রাখেনি আইসিসি। এমনকি শনিবার বাংলাদেশে প্রতিনিধিও পাঠায় তারা। তবে মন গলেনি বিসিবি কর্তাদের।

এদিকে ভারত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় থাকতে পাকিস্তানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত পাকিস্তান।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝