রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনে পোস্টাল ব্যালটে নিয়ম ভাঙলে ছাড় দেওয়া হবে না: ইসি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৭৯)
X

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, পোস্টাল ব্যালটের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। তাই পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। পোস্টাল ব্যালটের অনিয়মের সঙ্গে জড়িত প্রমাণ পেলে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে।


দেশের ভেতরে একই ব্যালটে সাধারণ ও পোস্টাল ভোট গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। এ বিষয়ে কমিশনের অবস্থান কী—জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন, এ বিষয়ে আমরা চিন্তা করছি। আগামীকাল কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝