রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফুটবল স্টার আশরাফ হাকিমি ও নোরা ফাতেহি প্রেমের গুঞ্জন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ১০৬)
X

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ও মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। মূলত, একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি ও সোশ্যাল মিডিয়াতে এই দুই তারকার পারস্পরিক কর্মকাণ্ড নিয়ে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা আলোচনা। 

মরক্কোকে আফ্রিকার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে তুলেছেন, পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ আশরাফ হাকিমি জিতেছেন শিরোপার ট্রেবল। প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে গত ৫২ বছরে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতাসহ বর্তমানে দুর্দান্ত পারফরম্যান্সে রয়েছেন মরক্কোর অন্যতম সেরা রাইটব্যাক।

এত সুসংবাদের ভিড়ে আরেকটি গুঞ্জন সামাজিক মাধ্যমে বেশ ডালপালা মেলছে। মরোক্কান বংশোদ্ভূত ভারতীয় নৃত্যশিল্পী নোরা ফাতেহির প্রেমে পড়েছেন হাকিমির।


সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর একটি ম্যাচে মরক্কোকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, স্রেফ প্রিয় দলকে নয়, বরং কথিত প্রেমিক হাকিমিকে উৎসাহ দিতেই মরক্কোয় উড়ে গিয়েছিলেন নোরা।

গুঞ্জনটা আরও বাড়ে, যখন মরক্কোর জয়ের পর নোরার উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আর হাকিমিকেও নোরার পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নোরা বা হাকিমি- কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝