ঢাবিতে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে।
ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম DUFF ৯৬-৮৭ ব্যাচের (ডিইউএফএফ)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করতেই এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
আ. দৈ./কাশেম/ / এস রহমান




















