বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ফরিদপুরে শনিবার থেকে বিশ্ব জাকের মঞ্জিলে উরস শুরু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম  আপডেট: ০৯.০১.২০২৬ ৮:৫৫ পিএম  (ভিজিট : ১৭৬)
X

উপমহাদেশের প্রখ্যাত সূফী সাধক হযরত মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদীর (কুঃ ছেঃ আঃ) উরস শরীফ প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে উরস শুরু ১০ জানুয়ারি  শনিবার থেকে এবং  চলবে ১৩ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত। 

আজ শুক্রবার  (৯ জানুয়ারি) দুপুরে এই উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।  সেখানে উপস্থিত ছিলেন ‌মোঃ কামরুল হুদা, ফরিদপুর অঞ্চলের  ‌কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী, ‌দরবারের সমন্বয়কারী শেখ রাশেদ (রায়হান), হামিদুর রহমান ‌ শহিদুল ইসলাম শাহীন ‌।

বিশ্ব জাকের মঞ্জিলের ফরিদপুর অঞ্চলের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতিবছরের ন্যায় আগত আশেকান জাকেরান উরশের দিনগুলিতে দরবার শরীফে ফরজ, সুন্নত ও নফল এবাদত বন্দেগীতে রত থেকে, দয়াল নবী রাসুলে করিম (সাঃ), তদীয় সাহাবায়ে-কেরাম, আহলে-বায়াত, তরিকার ঈমাম মুজাদ্দেদ আলফেসানী (রাঃ), খাজা এনায়েতপুরী (কুঃ ছেঃ আঃ) সহ সকল নবী-রাসুল গণ, ওলী-আউলিয়াগণের পাক আত্মা সহ, সকল ইন্তেকাল প্রাপ্ত মুমিন-মুসলমানদের আত্মায় সওয়াব রেসানী করা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ করে সকল প্রকার বালা-মুছিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহতায়ালার দরবারে মোনাজাত করা হবে এই উরসে।

আ. দৈ./  কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝