সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আরও ২০ কাঠা জমি কিনছে সিটি ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ১১৩)
X

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক  দ্যা সিটি ব্যাংক পিএলসি গুলশানে তার নিজস্ব জমির পাশে আরও প্রায় ২০ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র অনুসারে, গুলশান এভিনিউর ব্লক-সিইএনসি, সড়ক-৯ এ সিটি ব্যাংকের প্রায় ২০ কাঠা জমি রয়েছে। নতুন করে যে জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি বিদ্যমান জমির লাগোয়া। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক জমি কেনার বিষয়ে ব্যাংকটিকে অনুমতি দিয়েছে।


আলোচিত জমি কেনার জন্য রেজিস্ট্রেশন ও সংশ্লিষ্ট অন্যান্য খরচসহ ব্যাংকটির মোট ৩৪৫ কোটি টাকা ব্যয় হবে। পরবর্তীতে নতুন ও বিদ্যমান জমির উপর বহুতল ভবন নির্মাণ করা হবে। এই ভবন নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮৫৫ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ভবন নির্মাণের এই সিদ্ধান্ত কার্যকর হবে।







Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝