রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল থেকে ভারতীয় উপস্থাপ রিধিমা পাঠকে বাদ দিলো বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ১২৭)
X

ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর উপস্থাপনা প্যানেল থেকে বাদ দিয়েছ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নিল বিসিবি।

এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনার ক্ষেত্রে চমক দেখিয়েছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে থাকতেন রিধিমা পাঠক। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা এবং ইংল্যান্ডের কিংবদন্তি ড্যারেন গাফ।

তবে, বাংলাদেশ-ভারত সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রিধিমার বিপিএল যাত্রা মাঝপথেই শেষ হলো। বিসিবি জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতির কারণে তাকে প্যানেল থেকে সরানো হয়েছে।


গত শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই'র নির্দেশ মেনে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক আক্রমণ চলছে এমন অভিযোগ তুলে ‘অ্যান্টি বাংলাদেশি’ সেন্টিমেন্টে বারুদ যোগ করছে উগ্র হিন্দুত্ববাদীরা।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর জরুরি সভা ডাকে বিসিবি। এরপর নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতা প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।


 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছে বিসিবি। এরপর গতকাল (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরের আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝