রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইএএসডির জরিপ: ভোটারদের ৭০% বিএনপির পাশে, জামায়াত ১৯%, এনসিপি ২.৬%
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১২৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ১৯ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ২ দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চায়। উল্লেখ্য, এনসিপি ইতোমধ্যে জামায়াতের সঙ্গে জোট গঠন করেছে। 

বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জনমত জরিপ চালায়। সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীর ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয় এ জরিপের আওতায়। ইএএসডি জানিয়েছে, গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে এ জরিপের ফলাফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। ইএএসডি জরিপে ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’ এ প্রশ্ন করা হয়।

ফলাফলে পাওয়া উত্তর অনুযায়ী ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। ১৯ শতাংশ বলেছেন জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। ২ দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দেবেন বলেছেন। ৫ শতাংশ মানুষ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।


ভোট দেবেন না ০ দশমিক ২ শতাংশ মানুষ। জরিপে ‘কোন দল সরকার গঠন করবে’ এমন প্রশ্নের উত্তরে ৭৭ শতাংশ মানুষ জানিয়েছেন, বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে। ১৭ শতাংশ মানুষ বলেছেন জামায়াত ও ১ শতাংশ মনে করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে।

আগামী নির্বাচনে কে জিতবে, জরিপের এ প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ মানুষ বলেছেন, বিএনপি। ১৮ শতাংশ মানুষ মনে করেন জামায়াতে ইসলামী জিতবে।

১ শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টি জিতবে বলে জানিয়েছে। এ প্রশ্নে এনসিপির প্রতি সমর্থন ছিল ১ দশমিক ৭ শতাংশ মানুষের। 
গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল, জরিপের এমন প্রশ্নের উত্তরে ২৭ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন।

৩৫ শতাংশ মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন ৫ শতাংশের বেশি মানুষ।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝