সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
ইসলামী ব্যাংকের এমডি পেলেন লিডারশিপ অ্যাওয়ার্ড
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৬:৪০ পিএম  (ভিজিট : ৯১)
X

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফার“ক খাঁন ‘গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস-২০২৫’-এ ‘লাইফটাইম এক্সিলেন্স ইন ইসলামী ব্যাংকিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন। 

ইসলামী ব্যাংকিং খাতে অসামান্য অবদান এবং গতিশীল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এনআরবি ওয়ার্ল্ড তাঁকে এই পুরস্কার প্রদান করে। 


আন্তর্জাতিক প্রবাসী দিবস উপলক্ষে  ৩০ ডিসেম্বর ২০২৫ রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। 

এনআরবি ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনামসহ প্রায় ২৫টি দেশ থেকে আগত প্রবাসী উদ্যোক্তা, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও আইটি পেশাজীবী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  
 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝