রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টিএসসিতে বেগম জিয়ার আত্মতার মাগফেরাত ছাত্রদলের অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ৫৯)
X

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর টিএসসিতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় টিএসসির সবুজ চত্বরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এর আগে গত ২৩ নভেম্বর শেষ দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কার্যত খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। এক মাসের বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দেশি-বিদেশি চিকিৎসকেরা তার চিকিৎসায় যুক্ত ছিলেন। সব চেষ্টা ব্যর্থ করে ৩০ ডিসেম্বর সকালে চিরবিদায় নেন তিনি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝