রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেগম জিয়ার কবর জিয়ারত করলেন মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম   (ভিজিট : ৮৭)
X

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। আজ শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। এ সময় কবরের দিকে হাত তুলে দোয়া না করার অনুরোধ জানান তিনি।

মামুনুল হক বলেন, কবরের দিকে হাত তুলে দোয়া করলে মনে হয় যে, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া হচ্ছে। এ জন্য ওলামায়ে কেরাম বলে থাকেন যে, কিবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করবে। এছাড়া যে কোনো নেক আমল করে কবরের কাছে এসে হোক, কবরের দূরে থেকে হোক, যে কোনো মুমিন মুসলমানের জন্য তাদের মাগফিরাত কামনা করে দোয়া করা যায়।

তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, মুসলমান যে কোনো নারী বা পুরুষ মৃত যারা, তাদের মাগফিরাতের জন্য আমরা যখনই কোনো আমল করব তা ঘরে বসে করতে পারি। আবার কবরের পাশে দাঁড়িয়েও আমল করতে পারি। আমল করে সওয়াব পৌঁছানো এটাই হলো তাদের সবচেয়ে বড় বিষয়, জরুরি বিষয়।

এ সময় কবর জিয়ারত করতে আগতদের উদ্দেশ্যে মাওলানা মামুনুল বলেন, যারা এখানে আসছেন তাদের সকলের প্রতি আমাদের এটাই অনুরোধ, এখানে কবর জিয়ারতের ক্ষেত্রে ইসলামের যেই বিধান রয়েছে সে অনুযায়ীই জিয়ারত করবেন। কোরআন সুন্নাহর যে পদ্ধতি রয়েছে, সুন্নতের যে তরিকা রয়েছে —আমরা সেই সুন্নাহ পদ্ধতি সম্পর্কে অবগত হয়ে সেভাবে আমরা কবর জিয়ারত করবো।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝