বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
অধ্যাপক সায়েদুরকে পুনরায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম  আপডেট: ০১.০১.২০২৬ ৫:১৯ পিএম  (ভিজিট : ১২৪)
X

 অধ্যাপক ড. মো. সায়েদুর রহমানকে পদত্যাগপত্র গৃহীত হওয়ার দুই দিন পর পুনরায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চাহিদা ও অভিপ্রায় অনুযায়ী  আগের মতোই প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন  অধ্যাপক ড. মো. সায়েদুর রহমান। এ জন্য তাকে এই মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

আজ / গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। 

গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই তিন বিশেষ সহকারী স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। এ জন্য তাঁদের ওই সব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল।

এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী। গত ২৪ ডিসেম্বর তিনি পদত্যাগ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক এম আমিনুল ইসলামও কয়েক মাস আগেই পদত্যাগ করেন।

আর স্বাস্থ্যের দায়িত্ব পাওয়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান সম্প্রতি পদত্যাগপত্র জমা দিলে গত ৩০ ডিসেম্বর তা গৃহীত হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মূলত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অবসর-সংক্রান্ত জটিলতা এড়াতে তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন এবং তা গৃহীত হয়। এখন আবার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝