রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দূর্ঘটনা এড়াতেই সদরঘাট থেকে নৌযান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম  আপডেট: ২৮.১২.২০২৫ ৭:৪৬ পিএম  (ভিজিট : ১৩৪)
X

হঠাৎ ঘন কুয়াশায় নৌপথে বাড়ছে বড় বড় দূর্ঘটনা।  যারফলে  বিআইডব্লিউটিএ এবার দূর্ঘটনা এড়াতেই রাজধানীর সদরঘাট থেকে নৌযান চলাচল বন্ধ রেখেছে ।  আজ রোববার (২৮ ডিনেম্বর) সন্ধ্যার পর থেকে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।  

আজ  নৌ-চলাচলের বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘন কুয়াশার কারণে রোববার রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আর যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে পথে রয়েছে তাদের ও অন্যান্য নৌযানকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’ মোতাবেক চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝